যশোরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ২২:২৯

যশোরে রিপন হোসেন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে  হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ অক্টোবর) রাত ৮ টার দিকে শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রিপন যশোর শহরের খড়কি এলাকার মোহাম্মদ বুড়ো'র ছেলে। তার লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, নিহত রিপন পেশায় লেদ শ্রমিক। সোমবার রাত ৮টার দিকে যশোর রেলস্টেশন এলাকায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথি মধ্যে শহরের মুজিব সড়কে রেলগেট এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ তথ্য সংগ্রহ করেছে। অভিযুক্তদের আটকের ব্যাপারে পুলিশ কাজ করছে। 

ইত্তেফাক/পিও