এক ম্যাচে যেন বাংলাদেশের জন্য অনেক রেকর্ড। তবে সবগুলো রেকর্ডই ওয়েস্ট ইন্ডিজের জন্য লজ্জার। কারণ চট্টগ্রাম টেস্টে জমজমাট লড়াইয়ের পর ঢাকায় হচ্ছে একপেশে একটি ম্যাচ। যেখানে ব্যাট-বল দুদিক থেকেই লজ্জায় পড়তে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সেই সুযোগে টেস্টে নতুন নতুন ইতিহাস গড়তে যাচ্ছে টাইগাররা।
প্রথম ইনিংসে ৫০৮ রানের বড় স্কোর গড়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে শনিবার ৫ উইকেটে ৭৯ রান করে দ্বিতীয় দিনশেষ করে ক্যারিবীয়রা। রবিবার তৃতীয় দিনের খেলায় তারা অলআউট হয়েছে ১১১ রানে। ফলে স্বাগতিকদের লিড দাঁড়ায় ৩৯৭ রানের। আর এটি টেস্টে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের সর্বনিম্ন ইনিংস।
এর আগে বাংলাদেশের বিপক্ষে ১১৪ রান ছিল কোনো দলের সর্বনিম্ন স্কোর। যেটি ২০১৪ সালে জিম্বাবুয়ে করেছিল। অবশ্য বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন পাঁচটি ইনিংসের তিনটিই ওয়েস্ট ইন্ডিজ ও দুটি জিম্বাবুয়ের বিপক্ষে। আগের সেসব রেকর্ডকে পেছনে ফেলে এবার নতুন একটা ইতিহাস রচিত হলো বাংলাদেশের জন্য।
বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন পাঁচ ইনিংস
|
প্রতিপক্ষ |
স্কোর |
ওভার |
ভেন্যু |
সাল |
|
ওয়েস্ট ইন্ডিজ |
১১১ |
৩৬.৪ |
ঢাকা |
নভেম্বর ২০১৮ |
|
জিম্বাবুয়ে |
১১৪ |
৩৫.৫ |
ঢাকা |
অক্টোবর ২০১৪ |
|
ওয়েস্ট ইন্ডিজ |
১২৯ |
৪৫ |
কিংস্টন |
জুলাই ২০১৮ |
|
ওয়েস্ট ইন্ডিজ |
১৩৯ |
৩৫.২ |
চট্টগ্রাম |
নভেম্বর ২০১৮ |
|
জিম্বাবুয়ে |
১৫১ |
৫১.১ |
খুলনা |
নভেম্বর ২০১৪ |
ইত্তেফাক/কেআই
