বরগুনায় প্রকাশ্য রাস্তায় স্ত্রীর সামনে স্বামী রিফাতকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুততম সময়ে আটক করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নাগরিক আন্দোলন মঞ্চ ও নাগরিক কমিটি পৃথক পৃথক ব্যানারে এ মাবনবন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি ফাহিমুল হক কিসলু, সহ-সভাপতি ও জাসদ কেন্দ্রীয় নেতা ওবায়দুস সুলতান বাবলু, বাসদ নেতা এড. আজাদ হোসেন বেলাল, নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, সদস্য সচিব এড.আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি প্রমুখ।
আরো পড়ুন: ৩ হাজার ১০৭ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল হয়েছে : মোজাম্মেল হক
বক্তারা এ সময় রিফাত হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ দ্রুততম সময়ে তাদের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে উক্ত মানববন্ধনে নাগরিক কমিটির পক্ষ থেকে সাতক্ষীরার উন্নয়নে রেল লাইন নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় চালু, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে নিকটবর্তী এলাকাকে পর্যটন এলাকা ঘোষণা, ভোমরা স্থল বন্দরকে পূর্ণাঙ্গ রূপে চালুসহ সরকারের কাছে ২১ দফা দাবি তুলে ধরে।
ইত্তেফাক/জেডএইচ
