পূজোর বাহারি ব্লাউজ 

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৩:৩৭

পূজোর সাথে শাড়ি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। পূজো আসবে আর নারী তার গায়ে নতুন শাড়ি জড়াবে না তা যেন হতেই পারে না। তাই পূজোর সময় ধুম পরে যায় সবার শাড়ি কিনতে৷ তবে এখন শাড়ি থেকেও আকর্ষণের জায়গা হচ্ছে ব্লাউজ। শাড়ি যেমন তেমন হলেও ব্লাউজ যাতে হয় নজরকাড়া সেই দিকেই খেয়াল রাখছে সবাই। তাই তো ব্লাউজের ডিজাইন নিয়ে সবার ভাবনা, সেজন্য পূজো আসার আগে জেনে নেয়া যাক কি ধরণের ব্লাউজের ট্রেন্ড এখন চলছে।

একটা সময় ব্লাউজ হতো শাড়ির রঙের সাথে মিলিয়ে, কিন্তু এখন শাড়ির রঙ নিয়ে কারো মাথা ব্যথা নেই৷ ব্লাউজ মানাচ্ছে শাড়ি সাথে কনট্রাষ্ট করে। শাড়ি যদি হয় লাল, ব্লাউজ পরছে বেগুনি। কনট্রাষ্ট ব্লাউজের সুবিধা হচ্ছে এটি যেকোনো শাড়ির সাথে পরে নেয়া যায়৷ সুতির মধ্যে বিভিন্ন প্রিন্টের ব্লাউজ এখন বেশ ট্রেন্ডি। শাড়ি সাদামাটা হলেও ব্লাউজ পরিধান করছে বিভিন্ন প্রিন্টের৷ এটি লুক হয়ে উঠছে আরো বেশি নান্দনিক। অনেকে আবার শাড়ির উপর পরছে কটি, যার ফলে বেশ ট্রেন্ডি লুক আসছে। ক্রপটপ ব্লাউজগুলো এখন বেশ চলছে, যারা ব্লাউজ বানানোর ঝামেলায় যেতে চায় না তারা ক্রপটপ গেঞ্জির সাথে শাড়ি পরছে। তবে এ ধরনের ব্লাউজের সাথে জর্জেট শাড়ি সবচেয়ে বেশি মানানসই। আবার অনেকে শাড়ির কাপড় কেটে শাড়ির সাথে মিলিয়েই ব্লাউজ পরছে, কিন্তু একদম মিলিয়ে ব্লাউজ পরার ফ্যাশন এখন কিছুটা কমে এসেছে বলেই দেখা যাচ্ছে। 

ব্লাউজের হাতা ও গলার কাটেও এসেছে ভিন্নতা, আবার দেখা যাচ্ছে ঘুরে ফিরে ৭০/৮০ দশকের ব্লাউজের ডিজাইনও অনেকে অনুসরণ করছে৷ ঘটি হাতার ব্লাউজ এখন  অনেক বেশি জনপ্রিয়। ব্লাউজের ব্যাকে দিচ্ছে ফিতা, অনেকে ব্যাকলেস ব্লাউজও পরছে আত্মবিশ্বাসের সাথে। হাতার ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যাচ্ছে থ্রি কোয়াটার কিংবা স্লিভলেস। আবহাওয়ার কথা চিন্তা করে অনেকে ফুল হাতার ব্লাউজ এড়িয়ে চলার চেষ্টা করছে। তবে পূজোর জন্য অনেকেই হেভি স্টিচের ব্লাউজের পরিধান করছে, তবে হেভি স্টিচের ডিজাইনার ব্লাউজ পরার আগে মাথায় রাখতে হবে শাড়িতে যাতে কম কাজ থাকে তা না হলে বেমানান দেখাবে৷ ব্লাউজের পিঠে ভি কাটও দিয়ে ব্যাকলেস ওখন বেশ চলছে। 

এছাড়া দেখা যাচ্ছে ভি-নেক ব্লাউজ৷ শার্টের ডিজাইনেও অনেকে বানাচ্ছে ব্লাউজ, এই ব্লাউজ কোমড় অবধি লং হয়ে থাকে৷ সুতির ব্লাউজের সবচেয়ে বেশি চাহিদা থাকলেও সিল্ক, নেট ও মসলিনের মতো কাপড় দিয়েও ব্লাউজ ব্লাউজ তৈরি করা হচ্ছে৷ দেশীয় ঐতিহ্যকে বহন করতে অনেকেই গামছা কাপড়ের ব্লাউজ বেছে নিচ্ছে, গামছা ব্লাউজে দেখা যায় হরেক রকমের রঙের মেলা তাই যেকোনো একরঙা শাড়ির সাথে এটি বেশ মানিয়ে যায়৷ সুতির একরঙা ব্লাউজের হাতায় অনেকে লাগিয়ে নিচ্ছে লেইস কিংবা কড়ি। কয়েক বছর ধরে ট্রেন্ডের রয়েছে হাই-নেক ব্লাউজ, এটি গলা অবধি হয়ে থাকে৷ বাজারে পাওয়া যাচ্ছে রঙিন প্যাচওয়ার্কের ব্লাউজ। এইসব ব্লাউজ সাদা শাড়ির সাথে সবচেয়ে বেশি মানানসই। যেহেতু পূজোতে অনেকেই সাদা শাড়ি পরে থাকে তাই এইবার পূজোতে রঙিন প্যাচওয়ার্কের ব্লাউজ অনেকেই বেছে নিচ্ছে৷ অনেকেই ব্লাউজের মধ্যে এম্ব্রয়ডারি করিয়ে নিচ্ছে, এতে ব্লাউজটি অনেকবেশি গর্জিয়াস হয়ে যায়। আমাদের দেশে এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে জয়পুরি ব্লাউজ, চাহিদার জন্য বিভিন্ন মার্কেটে এই ব্লাউজ রেডিমেট পাওয়া যায়৷ পূজোর সময় অনেকেই শখের বেনারসি শাড়ি পরে থাকে, বেনারসি শাড়ির রঙে সাথে মিল রেখে ব্লাউজ পরলেই বেশি ফুটে উঠে৷ ব্লাউজের হাতার ঝুল দেয়া হাতাও অনেক চলছে৷ সুতির ব্লাউজের মধ্যে বোট নেক এখন সবার বেশি পছন্দের, অনেকেই সুতি শাড়ির সাথে বাটিক কাপড়ের ব্লাউজ পরছে। 

ব্লাউজ কেনা কিংবা বানানোর ক্ষেত্রে অবশ্যই ফিটিং এর দিকে নজর দিতে হবে। কারণ ব্লাউজের ফিটিং ভালো না হলে দেখতে সুন্দর লাগে না৷ সব ধরণের ব্লাউজ দেহের গড়নের সাথে মানানসই হয় না, তাই নিজের দেহের গড়ন সম্পর্কে ধারণা থাকতে হবে ও সেই অনুযায়ী ব্লাউজ বেছে নিতে হবে।

দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউজ গুলো রেডিমেড কটন ব্লাউজ ব্রিকি করে থাকে যেমন বিশ্বরঙ, দেশাল, যাত্রা, বিবিয়ানা ইত্যাদি৷ এছাড়া অনলাইন ভিত্তিক কিছু পেজেও নানারকম নকশার ব্লাউজ পাওয়া যায়৷ তবে সঠিক ফিটিং এর কথা চিন্তা করে দর্জির মাধ্যমে নিজের পছন্দের ডিজাইনের ব্লাউজ বানিয়ে থাকে।

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন