ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেলেন সাকিব

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৮:৩৫

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার নাম অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরি। স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচের আগে স্ক্যান করাতে দ্বিতীয়বারের মতো সাকিবকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এরই মধ্যে আরও একটি দুঃসংবাদ পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। ব্যাটারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে একধাপ অবনমন হয়েছে তার। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৪২-এ নেমে গেছেন এ অলরাউন্ডার। ৫৮১ রেটিং পয়েন্ট নিয়ে এই স্থানে আছেন তিনি।

বুধবার প্রকাশিত আইসিসি র‌্যাংকিংয়ে দেখা যায়, শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম (৮৩৬)।তার থেকে ১৮ রেটিং পয়েন্ট কম নিয়ে তালিকার দুইয়ে আছেন ভারতীয় ওপেনার শুভমান গিল (৮১৮)। একধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন টন ডি কক (৭৪২)।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনে চোট পান সাকিব। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি টাইগার অধিনায়ককে। সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সে সময় জানান, সাকিব তার চোটের স্ক্যান করাতে দ্রুত হাসপাতালে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে।

ইত্তেফাক/এবি