সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শাবলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৮ অক্টোবর) কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথগ গ্রামের ছিদ্দিক আলি সর্দারের মেয়ে। নিহতের স্বামী মুজিবুর রহমান (৩৫) কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের ইমরান আলির ছেলে।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। নিহত রানু বেগম (৩০)
নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান, ভগ্নিপতি মুজিবুর রহমান তাদের বাড়িতে থাকতো। তাদের দশ বছর বয়সী এক ছেলে রয়েছে। মুজিবুর দিনমজুরির কাজ করতো। বুধবার সকালে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বোন রানুর মাথায় শাবল দিয়ে আঘাত করে পালিয়ে যায় মুজিবুর। গুরুতর অবস্থায় রানুকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কলারোয়া থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী পলাতক আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
