মাইক্রোবাসে ‘জরুরি সংবাদপত্র’ স্টিকার লাগিয়ে ফেনসিডিল পরিবহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) সকালে আমিনবাজারের পুলিশ চেকপোষ্টে গাড়ি থামিকে তল্লাশিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৫) ও মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মৃত আলম তালুকদারের ছেলে আবুল খায়ের (৫২)।
সাভার মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) তানিম হোসেন বলেন, ঢাকা প্রবেশপথ আমিনবাজার এলাকায় নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন পরিবহন তল্লাশি চলছিল। এ সময় সন্দেহ হলে সংবাদপত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস চেকপোস্টে থামানো হয়। পরে গাড়ি তল্লাশি করে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা মূলত সংবাদপত্রের স্টিকার লাগিয়ে মাদক পরিবহন করে আসছিল।
