সন্তানের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হন বাবা-মায়েরা। ব্যতিক্রমী নন শাহরুখ-গৌরীও। তাদের মেয়ে সুহানার জীবনের বিশেষ দিনে গর্বিত বাবা-মা ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
লন্ডনে পড়াশোনা করে সদ্য গ্র্যাজুয়েট হলেন সুহানা। সেই খুশিতে মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘চার বছর কোন দিয়ে কেটে গেল… স্কুল শেষ হল। কিন্তু শেখার শেষ নেই।’
আরও পড়ুন: মিথ্যা পরিচয়ে পরকীয়া, যুবকের গলায় জুতার মালা
এবার কি তা হলে বলিউডে কেরিয়ার শুরু করবেন সুহানা? এর আগে শাহরুখ অনেকবার জানিয়েছেন, পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তার সন্তানেরা বলিউডে কেরিয়ার শুরু করবে না। গ্র্যাজুয়েশনের পর কি তা হলে বাবার কাছ থেকে অনুমতি পাবে সুহানা? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

কখনও ‘ভোগ’ ম্যাগাজিনের কভার গার্ল হওয়া, কখনও বা ‘জিরো’ ছবিতে সহ-পরিচালকের কাজ। ইতিমধ্যেই বলিউডে বিভিন্ন কাজে নিজেকে জড়িয়েছেন সুহানা। নিয়মিত মঞ্চে নাটকও করেন তিনি। তাই তার বলিউডে পুরো মাত্রায় কেরিয়ার নিয়ে অপেক্ষা শুরু হয়েছে সিনে মহলে।
ইত্তেফাক/বিএএফ
