নারায়ণগঞ্জে টিনশেড বাসায় আগুন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৯:১৭

নারায়ণগঞ্জের বন্দরে টিনশেড বাসায় আগুন লেগেছে। বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে নবীগঞ্জ কদমরসুল হাউজিং অলিম্পিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করেই একটি বাসায় আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বাসায় ছড়িয়ে যায়। পাশাপাশি চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ও আশপাশের লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বন্দর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ হোসেন বলেন, নবীগঞ্জ কদমরসুল এলাকায় আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

ইত্তেফাক/কেকে