বিরামপুরে তিন বছরের শিশুকে জবাই করে হত্যা

আপডেট : ২৯ জুন ২০১৯, ১৬:৩৪

বিরামপুর গভীর রাতে বাবা-মায়ের মাঝ থেকে তিন বয়সের শিশুপুত্র আশিক রানাকে তুলে নিয়ে জবাই করে লাশ পাট ক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর পিতা আকতারুজ্জামান শাহীন জানান, শুক্রবার দিবাগত রাতে তার স্ত্রী রোজিনা আকতারসহ দুই বছর আট মাস বয়সের শিশুপুত্র আশিক রানাকে নিয়ে তারা ঘুমিয়ে পড়েন। গরমের কারণে ঘরের দরজা খোলা রাখেন। গভীর রাতে স্বামী-স্ত্রীর মাঝখান থেকে কে বা কারা শিশু পুত্র আশিককে একটি মোবাইল ফোনসহ তুলে নিয়ে যায়। রাত সাড়ে তিনটার দিকে পিতা মাতা টের পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা শিশুর খোঁজ শুরু করেন। এ সময় চুরি যাওয়া মোবাইল ফোন থেকে শিশুর মা রোজিনার ফোনে দুই লাখ টাকা মুক্তিপণের দাবি করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার (২৯ জুন) সকালে বাড়ির পাশে পাট ক্ষেতে শিশুর জবাই করা লাশ দেখতে পায়। দুর্বৃত্তরা লাশ থেকে শিশুটির দুই হাত কেটে নিয়ে গেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন:  কাশ্মীরের এক-তৃতীয়াংশ ভারতের নিয়ন্ত্রণে নেই: অমিত

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, 'এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ইত্তেফাক/জেডএইচডি