দলীয়ভাবে মনোনীত স্পিকারের পদ থেকে অপসারণ করা হয়েছে কট্টরপন্থী নেতা জিম জর্ডানকে। অপসারণের পর সাবেক এই স্পিকার প্রার্থী বলেন, ‘আমাদের এক হতে হবে এবং নতুন স্পিকার কে হবেন সেই বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে নতুন করে ভাবতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিচার বিভাগীয় চেয়ারম্যান হিসেবে যে তদন্ত ভার আমার ওপর রয়েছে, এখন আমি সেদিকেই নজর রাখবো ও সেটি নিয়েই কাজ করবো।’ খবর নিউইয়র্ক টাইমসের।
টানা তিনবার যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ভোটাভুটিতে হেরে যাওয়ায় জিম জর্ডানকে অপসারণ করা হলো। এর আগে দুর্নীতি ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে মার্কিন কংগ্রেসে তার সমর্থন কমে যায়। এরই অব্যবহিত কয়েক ঘণ্টা পরেই স্পিকার হিসেবে তার দলীয় মনোনয়ন প্রত্যাখ্যান করা হয়।
