ফেসবুক স্ট্যাটাসে পদ্ম ফুলের কথা বলেছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। কিন্তু এত এত ফুল থাকতে পদ্ম ফুল কেন? আর কাকেই বা ইঙ্গিত করলেন তিনি?
শুক্রবার বিকেল পাঁচটা ৫২ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ইচ্ছেমতোর পরিচালক নাঈম ইমতিয়াজ নাইমুল, অভিনেতা মুনমুন ইমন ও প্রযোজক তুরান মুন্সির সঙ্গে ছবি পোস্ট করেন। সেই পোস্টে সংশ্লিষ্ট সবাইকে ট্যাগ করেছেন প্রতিভাধর এই চিত্রনায়িকা। কিন্তু পদ্ম ফুল সম্পর্কে খোলাসা করেননি তিনি।
এরপর আজ শনিবার রাত দুইটা ৪৯ মিনিটে এক স্ট্যাটাসে নিজের ছেলের সঙ্গে ছবি পোস্ট করেন ও সেখানে ছেলেকে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করেন। এই পোস্টে তিনি ট্যাগ করেন খ্যাতিমান পরিচালক মেহেদী হাসিবকে। তিনিই এসব ছবি তুলে দিয়েছেন। কৃতজ্ঞতা স্বীকারে একদম কার্পণ্য করেননি পরী মণি।
মধ্যরাতে দেওয়া স্ট্যাটাসে এই চিত্রনায়িকা ‘জীবন কত সুন্দর’ উল্লেখ করে বলেন, ‘আজ কতগুলো দিন হসপিটালেই যাচ্ছে আমার। প্রথমে আমি ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুই দিন পর আমার নানা ভাই! আমি সুস্থ হয়ে এখন নানাকে কেয়ার করছি।’
এ সময় ফেসবুকে সময় দিতে না পারার জন্য ভক্ত ও অনুরাগীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

