গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এবং কমিশনের পাঁচজন পূর্ণকালীন সদস্য।
শনিবার (২৯ জুন) বিকেলে ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বঙ্গবন্ধু’র সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ গত ২৬ মে ইউজিসি’র ১৩তম চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। চলতি জুন মাসে কমিশনে অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেন।
ইত্তেফাক/এমআই
