শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২২ অক্টোবর) দুপুরে মন্দিরটিতে পৌঁছান তিনি। এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছবি: ফোকাস বাংলা
