পাবনায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২১:১৭

পাবনায় পূর্ব বিরোধের জেরে মধ্য শহরের শান্তিনগর মহল্লায় মোস্তাফিজুর রহমান সিয়াম (১৮) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে আর এম একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সঙ্গে তার কয়েক বন্ধুর পূর্ববিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রাতে শান্তিনগর এলাকায় সিয়ামকে একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/পিও