মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১ টার দিকে উপজেলার চৌরাশি-বাজিতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম প্রান্ত বালা (১৬)। সে উপজেলার আমগ্রাম নয়ারচড় গ্রামের পরিমল বালার ছেলে।
স্থানীয়রা জানায়, অটোভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রান্ত নিহত হয়। দুর্ঘটনার পর তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রাজৈর উপজেলা পুলিশ মারা যাওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।
