হাটহাজারীর পূজামণ্ডপে ধর্মীয় বই নিয়ে বসে থাকা ব্যক্তি কারাগারে

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:০০

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীর্জাপুর ইউনিয়নের সোমপাড়া রক্ষাকালী মন্দির পূজামণ্ডপ এলাকায় ব্যাগে ধর্মীয় বই নিয়ে বসে থাকা এক সন্দেহভাজন ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত। থানা পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার করার পর আদালতে পাঠায়। 

গত রবিবার বিকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল ঐ ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহ আলম (৩০) নামের ঐ ব্যক্তি নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল এলাকার মো. বাদলের ছেলে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোবিন্দনাথ সাংবাদিকদের জানান, গত শনিবার ঐ ব্যক্তি মন্দিরের পাশে বসে ছিলেন। তিনি দীর্ঘক্ষণ ব্যাগ নিয়ে বসে থাকায় মন্দিরের লোকজনের সন্দেহ হয়। হাটহাজারী থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে নিয়ে যায়। পরে মানসিক প্রতিবন্ধী দাবি করে শাহ আলমকে ছেড়ে দেওয়া হয়।

ইত্তেফাক/এমএএম