অবৈধ কর্তৃপক্ষ কখনোই বৈধ কাজ করতে পারে না: রিজভী

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৬:০৪

অবৈধ কর্তৃপক্ষ কখনোই বৈধ কাজ করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বাংলাদেশকে ‘আওয়ামী বন্দিশালা’ হিসেবে উল্লেখ করেন।

রিজভী বলেন, ‘ভোটারবিহীন সরকার কখনো বৈধ পথে কোনো কিছু করতে পারে না। ক্ষমতা টিকিয়ে রাখতে তাকে অবৈধ পন্থায় যেতে হয়।’

নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে শেখ হাসিনার পথরেখা অনুসরণ করছে বলেও তিনি মন্তব্য করেন।

ইত্তেফাক/এইচএ