আফগানিস্তানের জয়ের পেছনে অজয় জাদেজা!

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১০:১১

বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে হইচই ফেলে দিয়েছে পাকিস্তান। ইতিহাস তৈরি করেছে আফগানিস্তান। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার মনে করেন আফগানদের এই জয়ের পেছনে এক ভারতীয়র অবদান রয়েছে। তিনি হচ্ছেন ভারতীয় ক্রিকেটের সাবেক তারকা অজয় জাদেজা।

বিশ্বকাপের চলাকালীনই অজয় জাদেজাকে  মেন্টর ঘোষণা করেছিল আফগানিস্তান। সেই জাদেজাকেই নাকি আফগানিস্তানের এই সাফল্য দিলেন শচীন। শচীন বলেছেন, ‘এখনো পর্যন্ত এই বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্সকে অসাধারণ বললেও বাড়িয়ে বলা হবে না। ব্যাট হাতে তাদের শৃঙ্খলা, মানসিকতা এবং উইকেটের মধ্যে আগ্রাসি দৌড়ে প্রমাণ করছে প্রচুর খেটেছে আফগানিস্তান। এবং এটা সম্ভব হয়েছে অজয় জাদেজার প্রভাবের জন্য। শক্তিশালী বোলিং আপ নিয়ে ইংল্যান্ড, পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে ম্যাচ জয় বলে দিচ্ছে এ এক নব্য আফগানিস্তানের উত্থান।’

ভারতের কাছে হারের পরই অস্ট্রেলিয়ার কাছে উড়ে যায় পাকিস্তান। আফগানিস্তানের কাছেও হার মেনেছে বাবর আজমের দল। ৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। খেলোয়াড়ি জীবনেও অজয় জাদেজা বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলতেন। ১৯৯৬ বিশ্বকাপে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে স্লগ ওভারে জাদেজার ঝড় তোলা পারফরম্যান্স সবার মনে রয়েছে। সেই জাদেজাকে আফগানিস্তানের মেন্টর ঘোষণা করা হয়েছিল। জাদেজার অন্তর্ভুক্তিতে যে আফগানিস্তান বদলাতে শুরু করেছে তা প্রমাণিত এবারের বিশ্বকাপেই।

ইত্তেফাক/এএম