টানা ১৪ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে উন্মুক্ত হয়েছে লঞ্চ চলাচল।
বুধবার (২৫ অক্টোবর) সকাল আটটা থেকে কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে লঞ্চ চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএ’র ট্রাফিক পরিদর্শক মো. আফতাব হোসেন।
তিনি বলেন, ‘আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকায় সকাল আটটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে।’
এর আগে ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে পদ্মার পানি উত্তাল হয়ে উঠার আশঙ্কায় গতকাল সন্ধ্যা থেকে ওই নৌপথে অনির্দিষ্ট সময়ের জন্য সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ।
