‘বিশ্রামটা একটু বেশিই হয়ে গিয়েছিল’

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৪:৫৮

বিশ্রামের নামে মাহমুদউল্লাহ রিয়াদকে দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা ছিল পরিস্কার। তার জায়গায় সুযোগ দেয়া হয়েছিল তরুণ ক্রিকেটারদের। তবে তারা সেই সু্যোগ কাজে লাগাতে না পারাই আবারোও সু্যোগ পেয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। আর বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে জানান দিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখে কুলুপ এঁটেও কিছু কথা বলে গেছেন রিয়াদ। সেঞ্চুরির খুশির মধ্যেও কটাক্ষের হাসিতে বলে গেছেন, বিশ্রামটা সুখের ছিল না, 'আমার মনে হয় বিশ্রামটা একটু বেশিই হয়ে গিয়েছিল। কিন্তু এটা আমার নিয়ন্ত্রণে ছিল না। এটা টিম ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি আমার কাজটা সততা দিয়ে করতে পারলে সেটাই যথেষ্ঠ। সব সময় এই চেষ্টাই ছিল।'

তিনি আরও বলেছেন, 'আমার অনেক বিষয় নিয়ে কথা বলার আছে। কিন্তু এটা সম্ভবত সেসব বলার জন্য সঠিক সময় নয়। শুধু বলতে পারি যে, দলের জন্য খেলতে চেয়েছি। দলে অবদান রাখতে চেয়েছি, দলের জয়ের জন্য কিছু করতে পারলে আরও ভালো লাগবে। আমার ক্যারিয়ার জুড়ে অনেক উত্থান পতন দেখেছি, সব মিলিয়ে ঠিক আছে।'

ইতেফাক/ওএফ