সালাহউদ্দিনের সঙ্গে সাকিবের অনুশীলনের খবরটি ভুয়া

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৭:৫০

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান হঠাৎই দেশে এসেছেন। বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় এসে দুপুরে গিয়েছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের খবর গণমাধ্যম প্রচার করা হয় কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে অনুশীলনও করেছেন। তবে সালাহউদ্দিন জানান সাকিবের ঢাকা আসা সম্পর্কে কিছুই জানেন না। 

দেশের এক গণমাধ্যমকে সালাহউদ্দিন বলেন, ‌'আমার সঙ্গে সাকিবের অনুশীলনের নিউজটি ভুয়া। সাকিবের সঙ্গে আমার কোনো কথা হয়নি বা ও যে ঢাকায় আমি জানি না। ফাহিম স্যারের সঙ্গে কাজ করছে মনে হয়।'

জানা গেছে, কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে আরও দুই দিন অনুশীলন করবেন সাকিব। তারপরই দলের সঙ্গে যোগ দিবেন তিনি। ২৭ অক্টোবরই তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে। এরপর একই ভেন্যুতে ৩১ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

ইত্তেফাক/ওএফ/এবি