আর্জেন্টাইন কোচ আন্দ্রেসে ক্রুসিয়ানির সঙ্গে একজন ফিটনেস কোচও আবাহনীতে কাজ করবেন। ফিটনসে কোচ ব্রুনো ক্রুসিয়ানির সঙ্গে কাজ করবেন। এই আর্জেন্টাইন মালদ্বীপ জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। বার্সেলোনার একাডেমির সঙ্গে কয়েক মাস কাজ করেছেন।
এছাড়াও ফিটনেস ট্রেনিং সেন্টারে কাজের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। ক্রুসিয়ানির সঙ্গে যখন কাজ করেছেন খুবই তরুণ ছিলেন ব্রুনো। অনেক দিন মাঝে গ্যাপ ছিল। আবার দুজনে একসঙ্গে কাজ করার নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রুনো জানালেন, বাংলাদেশে তিনি এবারই প্রথম এসেছেন। মানিয়ে নিতে সময় লাগবে।
ক্রুসিয়ানি বাংলাদেশের খাবারের সঙ্গে পরিচিত। কিন্তু ব্রুনো মাত্রই এসেছেন। তাই সবকিছু অনেকটাই মানিয়ে নিতে পারছেন না। তিন দিন হয়ে গেলেও খাবার খাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন। ফল খাচ্ছেন। ক্লাব সংশ্লিষ্টরা বলছেন, প্রথম প্রথম আসলে এমনটা হয়। কিছু দিন পরই সব ঠিক হয়ে যাবে।
