মহাখালীর খাজা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৮:৫১

রাজধানীর মহাখালীর আমতলীর ১৪ তলা খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। ফায়ার সার্ভিস কন্টোল রুমের মোবিলাইজ অফিসার কাবিয়াল ফারুক ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৫ টা ৭ মিনিটে  ওই ভবনে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়,  মহাখালীর আমতলীর ১৪ তলা খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

ইত্তেফাক/এনএ