চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চাঁদের গাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে একজন যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নিহত হয়েছে।
নিহতরা হলেন যুবলীগ নেতা মো. নুরুন্নবী (৪৬) এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন।সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালিন্দিরানী সড়কের বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হেলালউদ্দিন ও ও নুরুন্নবী একই মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এসময় তাদের বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান হেলাল উদ্দিন। গুরুতরভাবে আহত নুরুন্নবীকে স্থানীয়রা চট্টগ্রাম শহরের পার্কভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, এই কালিন্দিরানী সড়কে অবাধে অবৈধ যানবাহন চলাচল করে। সড়কে চলাচলকারী চাঁদের গাড়ি, ট্রাক, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনের ফিটনেস নেই। এসব গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্সও থাকে না। তাই অহরহ এখানে সড়ক দুর্ঘটনা ঘটছে।
