বিএনপির জরুরি সংবাদ সম্মেলন চলছে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১১:৩৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জরুরি সংবাদ সম্মেলন চলছে। মহাসমাবেশের ভেন্যু নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করছে দলটি।

শুক্রবার (২৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়। এতে বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে বৃহস্পতিবার রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলটির মহাসচিবসহ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য। বৈঠকের বিষয়বস্তু ছিল প্রশাসনের পক্ষে থেকে সমাবেশের ভেন্যু পরিবর্তন করে অন্য কোনো জায়গায় করতে প্রস্তাব দেওয়া হলে করণীয় কী হবে ও যদি অনুমতি না দেওয়া হয় তাহলে দলের পরবর্তী করণীয় কী হবে। ওই বৈঠকে বিভিন্ন মতামত উঠে আসে।

আগামী ২৮ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

ইত্তেফাক/এসকে