আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী বলেন, যুবলীগের সকল নেতা-কর্মীকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় মিরসরাই উপজেলা যুবলীগের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য কায়কোবাদ ওসমানী। মিরসরাই উপজেলা যুবলীগের সংগঠক ইফতেখার আহমেদ রুশোর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সংগঠক আছিফুর রহমান শাহিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা যুব লীগের সংগঠক হাসান রেজা মাহমুদ রুমি, জামশেদ আলম, হাসান হাবিব রনি, শাখাওয়াত হোসেন শাকিল প্রমুখ।
