মেয়ে আয়রা ও রফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। সেখানে পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন। তাদের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক মুহূর্তে মেয়ে আইরার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, সামনে বিশাল সমুদ্র, যার চারপাশ চাঁদের আলোয় আলোকিত। এমনই এক পরিবেশে মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছেন সৃজিত মুখার্জি। ছবিটি তুলে দিয়েছেন মিথিলা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করে সৃজিত লেখেন, ‘তুমি আর আমি এমন একটা যাত্রা শুরু করেছি, যেখান থেকে আর কোথাও যাওয়ার নেই।’
রক্তের সম্পর্ক ছাড়াও যে কাউকে এত আপন করে নেওয়া যায়, সেটা আবারও প্রমাণ করলেন সৃজিত। চলতি বছরের পূজায় মুক্তি পেয়েছে তার পরিচালিত সিনেমা ‘দশম অবতার’। বক্স-অফিসে রমরমা ব্যবসাও করছে সিনেমাটি। রীতিমতো প্রশংসায় ভাসছে সৃজিতের এই সিনেমা।
