ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১:২২

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর কাছে আরিচা থেকে মানিকগঞ্জগামী স্বপ্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা।

ছবি: ইত্তেফাক

এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

ছবি: ইত্তেফাক

বাসচালক আনোয়ার হোসেন বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে তিনজন বাসে উঠে। বাসটি তরা সেতু অতিক্রম করলে তারা বাসের ৫০-৬০ জন যাত্রীকে নামিয়ে দেন। তাদের সঙ্গে আরও ৮-১০ জন এসে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যান। কাউকে চিনতে পারিনি।’

ছবি: ইত্তেফাক

মানিকগঞ্জ সদর থানা ওসি আব্দুর রউফ সরকার বলেন, ‘এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/এইচএ