মাদারীপুরে বিএনপি-জামায়াতের রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়নি। মাদারীপুর-টেকেরহাট সড়ক ও টেকেরহাট মুকসুদপুর সড়কে লোকাল পরিবহনের যাত্রীবাহী বাস সকাল থেকে নিয়মিত চলাচল করেছে। টেকেরহাট-ফরিদপুর সড়কে কম চলাচল করেছে।
অন্যদিকে বরিশাল-ঢাকা মহসড়কে বিআরটিসি নিয়মিত চলাচল করলেও অন্যান্য দুরপাল্লার বাস কম চলাচল করেছে। মাদারীপুর-ঢাকা রুটের সার্বিক ও চন্দ্রা পরিবহনের নিয়মিত চলাচল করতে দেখা গেছে।
টেকেরহাটের সার্বিক কাউন্টার মাস্টার ইস্রারাফিল জানায়, সকাল থেকেই মাদারীপুর-টেকেরহাট লোকাল বাস ও মাদারীপর-ঢাকা রুটে দুরপাল্লার বাস চলাচল করছে। তবে যাত্রী ছিল কম।
