সাবেক প্রতিমন্ত্রী ও একাত্তরের মুক্তিযুদ্ধের বীর সেনানী রাজশাহীর জিন্নাতুন্নেসা তালুকদার এবং প্রবীণ সাংবাদিক রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার সকালে জিন্নাতুন্নেসা ও অপরাহ্নে রফিক ভূঁইয়া রাজধানীর দু'টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালের সংবাদে শোকাহত তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় প্রয়াত প্রতিমন্ত্রী ও সাংবাদিকের কর্মময় জীবনের কথা স্মরণ করেন এবং তদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান
