ঢাকার নেতাদের নিয়ে যৌথসভায় বসেছে আওয়ামী লীগ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৩:১১

সারাদেশে বিএনপির তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির সময় নিজেদের করণীয় ঠিক করতে ঢাকাকেন্দ্রিক নেতাদের সঙ্গে যৌথসভায় বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে দলটির নেতারা।

বৈঠকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকার দলীয় সংসদ সদস্য এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক যৌথসভায় উপস্থিত আছেন।

সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠক সূত্রে জানা গেছে, আগামী দিনের কর্মসূচি নির্ধারণ ও মাঠে বিএনপিসহ বিরোধীদের মোকাবিলায় নিজেদের কৌশল নির্ধারণ করা হবে। বৈঠকে কেন্দ্রীয় নেতারা শাখা নেতাদের এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেবেন।

ইত্তেফাক/এসকে