দিরাইয়ে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন এমপি জয়া সেনগুপ্তা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ২২:০৬

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাভূক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছে দিরাই উপজেলা আওয়ামী লীগ। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান এওর মিয়ার যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজ দৌলা তালুকদার, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, পৌর মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান লিটন দাস, পৌরসভার প্যানেল মেয়র লিটন রায়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাহজাহানসহ অনেকে।

সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন এবং আগামি নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

ইত্তেফাক/পিও