‘স্পিড লাখ টাকার হেব্বি অফার’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার বিতরণ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৭:০২

কোমল পানীয় ব্র্যান্ড স্পিডের ‘স্পিড লাখ টাকার হেব্বি অফার’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পান্থপথের অফিসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের প্রথম ধাপে ১০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। প্রতি বিজয়ী পেয়েছেন এক লাখ টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজের হেড অব মার্কেটিং মোহাম্মদ মাইদুল ইসলাম, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস নিজামুল ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড একাউন্টের এজিএম মো. আজম বিন তারেক প্রমুখ।

মো. মাইদুল ইসলাম বলেন, ‘স্পিড সবসময়ই তার ভোক্তাদের নতুন নতুন অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় এ বছর আমরা নিয়ে এসেছি ‘স্পিড লাখ টাকার হেব্বি অফার’। ক্যাম্পেইনটি ভোক্তাদের মাঝে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভোক্তাদের জন্য আমাদের এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন স্পিডের ফেসবুক পেজে পৃথক চারটি ক্যাপের নম্বর শেয়ার করা হবে এবং ভোক্তাকে ওই ক্যাপের নম্বরগুলো মেলাতে হবে। ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে স্পিডের ফেসবুক পেজে ঘোষণা করা নম্বরগুলো সঠিকভাবে মেলানোর পর অংশগ্রহণকারীকে www.speedlakhpotio.com এ লগ ইন করে তার নাম, ঠিকানা, মোবাইল ফোন নম্বর দিতে হবে এবং প্রতিটি ক্যাপের ভেতরের দিকের ছবি আপলোড করতে হবে। যারা সফলভাবে নির্দিষ্ট নম্বর মেলাতে পারবেন, প্রতিদিন তাদের মধ্যে থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিদিনই একজন বিজয়ী পাচ্ছেন এক লাখ টাকা।

বিজয়ীদের নাম স্পিডের ফেসবুক পেজে প্রকাশ করা হচ্ছে এবং ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করা হচ্ছে। নভেম্বর মাসজুড়ে চলবে এ ক্যাম্পেইন। 

ইত্তেফাক/এআই