২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৮:১৭

একক ভাবে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ হতে চলেছে সৌদি আবর। বিশ্বকাপ আয়োজক দেশ থেকে নাম সরে নিয়েছে অস্ট্রেলিয়া। আর সেই জন্য সুযোগ এসেছে সৌদি আরবের সামনে।

আসরটি এককভাবে আয়োজনের চেষ্টায় ছিল সৌদি আরব এবং অস্ট্রেলিয়া দুই দেশই। কিন্তু ফিফা কর্তৃক নির্ধারিত সময়ে আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়ার মাত্র এক ঘণ্টা আগে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নেয়।

ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার বিষয়ে আর এগুবো না।' যার ফলে, ২০২২ আসরের এক যুগ পরে বিশ্বকাপটি ফের মধ্যপ্রাচ্যে ফিরবে।

 

ইত্তেফাক/জেডএইচ