তিন পুলিশকে কুপিয়ে হত্যাচেষ্টা

রিজভীসহ বিএনপির ৬০ নেতাকর্মীর নামে মামলা, আটক ১০

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৬:৩৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবরোধের প্রথম দিন তিন পুলিশকে কুপিয়ে হত্যাচেষ্টা, গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির ৬০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) দুপুরে আড়াইহাজার থানার উপপদির্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে এ মামলা করেন। এরই মধ্যে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের পরিচয়- রাকিব হাসান, মোশাররফ হোসেন, আবু কালাম, শাহজালাল, মোহন, সাব্বির হোসেন, সায়েদ, তুষার, শান্ত ও নয়ন মিয়া। পুলিশ জানায়, এরা সবাই বিএনপি নেতাকর্মী।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, ‘নাশকতা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, আগুনের কারণে এই ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।’

ইত্তেফাক/এইচএ