খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান গ্রেপ্তার

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ২২:১৭

খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে বটিয়াঘাটা থানা পুলিশ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে। 

হাসপাতালে চিকিৎসাধীন ভাবিকে দেখতে গিয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।

বটিয়াঘাট থানার ওসি শওকত কবির জানান, বটিয়াঘাটা থানার বিস্ফোরক আইনের একটি মামলায় আমির এজাজ খানকে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় বেলা ১২টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খুলনা নগরীর বিভিন্ন থানা ও জেলার বিভিন্ন উপজেলায় তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া গত মঙ্গলবার পুলিশের দায়ের করা নাশকতার মামলার আসামি তিনি।

ইত্তেফাক/পিও