গত আসরের বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। তবে এই বিশ্বকাপে গত আসরের ইংল্যান্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরপর ওয়ানডে এবং টি-টুয়োন্টি বিশ্বকাপ জিতেছিলেন ইংলিশরা। যা আগে অন্য কোনো দল এই রেকর্ড গড়তে পারেনি। তবে ভারত বিশ্বকাপ দুঃস্বপ্নের মতো কাটছে ইংলিশদের।
নিজেদের অষ্টম ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। মাঠে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের এমন ভরাডুবি কেন সেই নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সোজাসাপটা উওরে তিনি বলেন, ‘আসলে আমাদের সমস্যা কোথায় হচ্ছে আমরা সেটাই বুজতে পারছি না। জানতে পারলে সেই সমস্যা নিয়ে কাজ করতে পারব। আমার মনে হয় সমস্যাটা হচ্ছে ফর্মহীনতায় ভুগছি। আসর জুড়ে আমরা যা যা চেষ্টা করেছি, আমরা জানি এমন উপায়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারব, তবে আমরাই ব্যর্থ হচ্ছি, ভিন্ন উপায়ে চাপ কাটানোর চেষ্টা করেছি। যেগুলো আমরা জানি আমরা আগে করেছি, যেগুলোতে সফল হয়েছি, কিন্তু এই বিশ্বকাপে সেগুলো কাজ করছে না।’
