মতিঝিল-আগারগাঁও অংশের উদ্বোধন

মেট্রোরেলে আগারগাঁও থেকে মতিঝিলের পথে প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৫:৩৪

ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উদ্বোধনের পরে মেট্রোতে চড়ে আগারগাঁও থেকে মতিঝিল যাচ্ছেন তিনি।

মেট্রোযাত্রা শেষে আরামবাগে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি সেখানে ভাষণ দেবেন। এ উপলক্ষে আরামবাগ ইতোমধ্যে মাঠে নির্মাণ করা হয়েছে মঞ্চ। উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে বলে জানা গেছে।

আজ উদ্বোধনের পর রোববার (৫ নভেম্বর) থেকে তিন স্টেশন দিয়ে শুরু হবে মেট্রোযাত্রা। প্রাথমিকভাবে উত্তরা পর্যন্ত চলবে চার ঘণ্টা। দশ মিনিট পরপর আসবে ট্রেন।

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা। এর মাধ্যমে উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে যানজটের নগরীতে যাত্রীদের নতুন অভিজ্ঞতা আর স্বস্তির যাত্রার স্বপ্ন দেখিয়ে মেট্রোরেলের যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ।

ইত্তেফাক/এসকে