বাংলাদেশে মালদ্বীপের বিদায়ী হাইকমিশনার শিরুজিমাথ সামিরের সম্মানে শনিবার রাজধানী ঢাকার অদূরে একটি রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ডেভোলপমেন্ট ইনিশিয়েটিভ (বিআইএনডি) ও সার্ক বিজনেস কাউন্সিল বাংলাদেশ (এসবিসিবি)।
বিদায়ী হাইকমিশনার শিরুজিমাথ সামির বলেন, বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ। তারা বিদেশিদের খোলা মনে স্বাগত জানায়। বাংলাদেশে আমার অভিজ্ঞতা অসাধারণ।
আয়োজকদের পক্ষে এসএমই বিজনেস এক্সপার্ট ও এসবিসিবি’র প্রেসিডেন্ট মানতাশা আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বলেন, হাইকমিশনার শিরুজিমাথ সামিরের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক জোরদার হয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরালো হবে বলে আমরা আশা করি।
