ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, গত দুইবার আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। প্রথম বার আমাকে না দেখেই আপনারা ভোট দিয়েছিলেন। দ্বিতীয়বার এলাকার উন্নয়ন দেখে আপনারা আমাকে ভোট দিয়েছেন। গত দুইবারই আপনারা আমার মার্কা দেখেন নাই, নিক্সন চৌধুরীকে দেখে ভোট দিয়েছেন। গত দুইবার আমি নৌকা চাই নাই, এবার আমি নেত্রীর কাছে নৌকা চাইবো। ইনশাল্লাহ আপনারা এভাবে আমার পাশে থাকলে, আমাকে ভালবাসলে নেত্রী নৌকা আপনাদের নিক্সন চৌধুরীকে দিবে। কারন নেত্রীর কাছে সব খবর আছে। বড় বড় প্রেসিডিয়াম মেম্বাররা গত সাড়ে ৪ বছর এলাকায় আসে নাই, এখন ভোটের আগে এলাকায় এসে মঞ্চে উঠে বলতেছে আমাকে একটা সুযোগ দেন। নেত্রী সব জানে।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পশ্চিম চন্দ্রপাড়া রফিক মেম্বারের বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এর আগে তিনি দাসের বটতলা ব্রিজ-পশ্চিম চন্দ্রপাড়া সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন।
এদিকে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আগামী নির্বাচনে নৌকা মার্কা নিয়েই নির্বাচন করব ইনশাআল্লাহ। গত ১০ বছরে এই এলাকার জনগণের জন্য ঈমানের সঙ্গে দায়িত্ব পালন করেছি। তাই প্রধানমন্ত্রী আমাকে ও এই এলাকার জনগণকে নিরাশ করবেন না।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পশ্চিম চন্দ্রপাড়া রফিক মেম্বারের বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এমপি নিক্সন চৌধুরী।
এর আগে তিনি দাসের বটতলা ব্রীজ-পশ্চিম চন্দ্রপাড়া সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো. কালাম শিকদারসহ কাজী জাফর উল্লাহর শত শত নেতা-কর্মী-সমর্থক ফুল দিয়ে এমপি নিক্সনের পক্ষে যোগদান করেন।
এ সময় কাজী জাফর উল্লাহর উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি মোশতাকও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিল। আপনিও প্রেসিডিয়াম সদস্য। সুতরাং প্রেসিডিয়াম সদস্য হলেই আওয়ামী লীগের আপন হয় না।
নিক্সন চৌধুরী আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্ল্যাহকে উদ্যেশ্য করে এসময় আরও বলেন, এখন এসে জনগণের কাছে সুযোগ চান, কই ছিলেন করোনার আড়াই বছর, যখন জনগণ খেয়ে না খেয়ে দিন পার করছে, কই ছিলেন বন্যার সময় যখন ভোটারদের ঘরে কোনো খাবার ছিল না। কই ছিলেন নদী ভাঙ্গানের সময়?
তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমার পরিবার নৌকার প্রকৃত মাঝি। অনেক ঝড়ঝাপটা গেছে আমাদের পরিবারের ওপর দিয়ে। আপনারা আমাকে ভোট দিবেন বিগত দিনের মতো আমি আপনাদের উন্নয়ন ও মূল্যায়ন দেব।
স্থানীয় সাবেক মেম্বার মো. রফিকুজ্জামান খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, যুবলীগ নেতা ও সদরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সায়েদীদ গামাল লিপু, ফরিদপুর জেলা পরিষদ সদস্য এখলাস আলী ফকির, জেলা পরিষদ সদস্য কোহিনুর বেগম, সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলসহ অনেকে।
