দেশের ২ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২৩:৪৫

খুলনা ও বরিশাল বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৪ নভেম্বর) এমন পূর্বাভাসের তথ্য জানিয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ছবি: ইয়াসিন কবির জয়

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার (০৬ নভেম্বর) ও মঙ্গলবারের (০৭ নভেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

ছবি: ইয়াসিন কবির জয়

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ইত্তেফাক/এমএএম