‘কবিসংসদ বাংলাদেশ’ এর পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে শুক্রবার (৩ নভেম্বর) বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি নাসির আহমেদ তাকে এই সম্মাননা প্রদান করেন।
কবিসংসদ বাংলাদেশের ২৫ বছর পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক কবি আরিফ মঈনুদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব কবি তৌহিদুল ইসলাম কনকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি ইমরোজ সোহেল, কবি আসাদ কাজল, কবি কাপ্তান নূর, অধ্যাপক ড. জমির হোসেন ও প্রকাশক ও লেখক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, লায়ন মোঃ গনি মিয়া বাবুল দীর্ঘদিন যাবত বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে প্রশংসার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কবিসংসদ বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক গণমুখ (তৎকালীন সাপ্তাহিক) পত্রিকায় ১৯৮৭ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দেশের বহুপ্রচারিত দৈনিক খবর পত্রিকায় তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রশংসার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করেন। বর্তমানে বেশ কয়েকটি অনলাইন গণমাধ্যমের সঙ্গেও সম্পৃক্ত আছেন তিনি।
এছাড়াও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হিসেবে ২০১০ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি প্রায় ৩২ বছর যাবত সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে গবেষণা করছেন।

