মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ২০:০৫

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে মিরপুরে সাড়ে এগারোতে শিকড় পরিবহনে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘সন্ধ্যা ৭ টার দিকে মিরপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।’

ছবি: সংগৃহীত

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। 

 

ইত্তেফাক/এএএম