রাশ্মিকার নকল ভিডিও ভাইরাল, সরব হয়েছেন খোদ অমিতাভ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৭:৩১

সম্প্রতি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানার একটি নকল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আবেদনময়ী রূপে রাশ্মিকার এই ভিডিও নিয়ে এরই মধ্যে নেটদুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে সরব হয়েছেন খোদ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাশ্মিকা মান্দানার একটি ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটি সম্পর্কে অভিনেতা অমিতাভ বচ্চন ক্ষোভ প্রকাশ করেছেন।

ভিডিওতে দেখা গেছে, কালো পোশাকে একটি লিফট থেকে বের হচ্ছেন রাশ্মিকা। তবে জানা গেছে, ভিডিওটি আসলে নায়িকা রাশ্মিকার নয়, প্রযুক্তির সাহায্যে এটি তৈরি করা হয়েছে। 

ভিডিওটি আসলে জারা প্যাটেলের। এই জারা ইনস্টাগ্রামের একজন পরিচিত মুখ। 

এদিকে অভিনেতা অভিষেকের পোস্ট করা এই ভিডিওকে রিটুইট করে অমিতাভ লিখেছেন, ‘এই ঘটনাটি খুব জঘন্য এবং আইনত ব্যবস্থা নেওয়া উচিত।’ গুডবাই সিনেমায় একসঙ্গে কাজ করেছেন রাশ্মিকা ও অমিতাভ।

আগামীতে রণবীর কাপুর ও রাশ্মিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমাল’ মুক্তি পাবে। ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

 

ইত্তেফাক/পিএস