দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৮:২১

শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বকচর গ্রামের শ্রীবরদী-ভায়াডাঙ্গা রাস্তার উপর ঘটনাটি ঘটে।

নিহত আল আমিন (৪৫) পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামের লাল মিয়ার ছেলে। এ সময় শ্রীবরদী উপজেলার চককাউরিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩০) ও কুড়িপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মামুন (২৮) গুরুত্বর আহত হয়েছে। 

জানা যায়, সোমবার দুপুরে আল আমিন শ্রীবরদী থেকে মোটরসাইকেল দিয়ে ঝিনাইগাতি যাচ্ছিল। এ সময় বকচর ব্রিজ সংলগ্ন এলকায় পৌঁছালে খড়বোঝাই ভ্যান অভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। এ ঘটনায় আব্দুল্লাহ ও মামুন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/পিও