সীতাকুণ্ডে শ্রমিক লীগের অবরোধবিরোধী শান্তি মিছিল ও সমাবেশ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ২০:৩৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে পৌর সদরে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় পৌরসদর উত্তর বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, বিএনপি-জামায়াতের ডাকা নৈরাজ্যেকর অবরোধের বিরুদ্ধে উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাবু দুলাল চন্দ্র দের সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক মেম্বার মো. সাহাবুদ্দিনেরর পরিচালনায় শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, প্রধান বক্তা চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সেক্রেটারি নাছির উদ্দিন দিদার, সহসভাপতি আবু লাইছ, সহসভাপতি জামাল উদ্দিন, যুগ্ন সম্পাদক চৌধুরী রোকন, মহিলা যুগ্ন সম্পাদিকা শামীমা লাভলী ও উত্তর জেলা মহিলাবিষয়ক সভানেত্রী আয়েশা রুনাসহ অনেকে।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারায় ডিজিটাল বাংলাদশে রূপান্তরিত হয়ে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এ দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করার জন্য নৈরাজ্যে সৃষ্টিকারী বিএনপি জামায়াত আজ উঠে পড়ে লেগেছে। তারা একের পর এক হরতাল ও অবরোধ দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে।

ইত্তেফাক/পিও