মাদারীপুরের কালকিনিতে পণ্যবাহী ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেন চৌকিদার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত দেলোয়ার হোসেন শরীয়তপুর জেলার ঘোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল গ্রামের নুরুল চৌকিদারের ছেলে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার খাসেরহাট এলাকার রামচন্দ্রপুর গ্রামীন সড়কে এ দুর্ঘটনা ঘটে। সে মোটরসাইকেলে ব্যবহৃত যাবতীয় জিনিসপত্রের ব্যবসায়ী।
জানা গেছে, ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌকিদার তার দোকানের জন্য মস্তফাপুর ও ভূরঘাটা থেকে কিছু জিনিসপত্র কিনে একটি মোটরসাইকেল যোগে তার বাড়ির দিকে রওনা দেন। এ সময় বিপরীতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে করে দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নিহতের স্বজন রুবেল জানান, দেলোয়ার তার ব্যবসায়ীক কাজে মোটরসাইকেল যোগে বের হলে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন।
কালকিনি থানার এসআই মিঠু ফকির জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
