নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সুমি নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট বোন সোহানাকে আটক করেছে পুলিশ। নিহত সুমি কাঠেরপুল এলাকার ওয়ার্কসপ দোকানের মালিক শহিদুল ইসলামের স্ত্রী।
গতকাল মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুব আইল কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। আটক সোহানা জানান, দুপুরে তার বড় বোন সুমিকে বাসায় রেখে তিনি দোকানে খাবার কিনতে যান। এরপর বাসায় ফিরে দেখেন সুমিকে অজ্ঞাত এক যুবক মারধর করে পালিয়ে যাচ্ছে। তখন তিনি বাড়ির কাছেই ওয়ার্কসপে গিয়ে বোনের স্বামী শহিদুল ইসলামকে খবর দেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম জানান, সোহানার দেওয়া বক্তব্য যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
