ঘরের মাটিতে ২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তবে ২০২৩ চলতি বিশ্বকাপে নিজেদের যেন হারিয়ে ফেলেছে ইংলিশরা। চলতি আসরে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে ইংলিশরা। ৭ ম্যাচ খেলে ৬ হার ও ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে ইংল্যান্ড। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা আগেই হারিয়েছে।
অন্যদিকে এক যুগ পর বিশ্বকাপ খেলতে আসা ইংলিশদের সমান ম্যাচ খেলে ৫ হার ও ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ইংলিশদের ওপরে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে। নিজেদের হারের বৃত্ত ভাঙতে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইংল্যান্ড।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ অনুষ্ঠিত হয় এই মাঠে। পুনের এই মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক ভারত ও বাংলাদেশ। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ২৫৬ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকেরা। এই ম্যাচে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৪১ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটের জয় তুলে নেয় আফগানরা।
এই শেষ ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ঐ ম্যাচে আগে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তুলোধুনা করে ৩৫৭ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ৩৫৮ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৬৭ রানে গুটিয়ে যায় কিউইরা। চলতি বিশ্বকাপে এই মাঠে আগে ব্যাট করা দলের জয়ের নিশ্চয়তা শতভাগ।
এর আগে এক দিনের ক্রিকেটে মোট ছয় বার মুখোমুখি হয় ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। সেই সব বারের দেখায় সবগুলোতেই জয় পায় ইংলিশরা। এবং এক দিনের বিশ্বকাপে তিন বার দেওয়া হয় এই দুই দলের। এখানেও শতভাগ জয় ইংলিশদের। এর আগে সর্বশেষ ২০২২ সালে নিজেদের ঘরের মাঠে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলে নেদারল্যান্ড। সেই সিরিজে ৩-০ ব্যবধানে ইংলিশদের কাছে হারে ডাচরা।
